লিচু ফুলের মধু প্রধানত হালকা হলুদ থেকে সোনালি রঙের হয়ে থাকে। তবে সংগ্রহের সময়, লিচু ফুলের নেক্টারের শতকরা পরিমাণ, অবস্থান ও ঘনত্বের উপর ভিত্তি করে মধুর রঙ হালকা বা কিছুটা গাঢ় হতে পারে।
এই মধু অত্যন্ত সুস্বাদু এবং এতে লিচু ফলের মতো হালকা মিষ্টি স্বাদ ও মনোরম ঘ্রাণ পাওয়া যায়। প্রাকৃতিক মৌচাক থেকে সংগ্রহ করা মধুতে বিভিন্ন ফুলের নেক্টারের সংমিশ্রণের কারণে স্বাদ ও রঙে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে — যা সম্পূর্ণ স্বাভাবিক।
লিচু ফুলের মধু ঘন বা তুলনামূলক পাতলা হতে পারে। ঘনত্ব কম হলে সামান্য ফেনা দেখা যেতে পারে, আর বেশি ঘন হলে ফেনা থাকে না। নির্দিষ্ট সময় পর আংশিক বা সম্পূর্ণ জমে যাওয়া (ক্রিস্টালাইজেশন) এই মধুর একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। জমাট বাঁধা মধুর মান নষ্ট হওয়ার লক্ষণ নয়; বরং এটি খাঁটি মধুর বৈশিষ্ট্য।
🌿 লিচু ফুলের মধুর উপকারিতা
✔ হজমের সমস্যা ও পেটের নানা জটিলতায় সহায়ক
✔ ঠান্ডা, কাশি, কফ ও গলা ব্যথায় উপকারী
✔ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক
✔ হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে
✔ মানসিক চাপ, দুশ্চিন্তা ও উদ্বেগ কমাতে ভূমিকা রাখে
✔ ব্রণ, একজিমা ও ত্বকের রুক্ষতা কমাতে কার্যকর
✔ প্রাকৃতিক শক্তির উৎস হিসেবে কাজ করে





Reviews
There are no reviews yet.